‘চোখের বালি’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘চোখের বালি’ নিয়ে পাঠচক্র করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৫ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে চরিত্র, সম্পর্কের টানাপোড়েন, নারীর অবস্থান, সামাজিক মূল্যবোধ এবং তৎকালীন সমাজব্যবস্থায় ব্যক্তিমানুষের আকাঙ্ক্ষা ও দ্বন্দ্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ‘চোখের বালি’ শুধু একটি প্রেম ও সম্পর্কের গল্প নয়; এর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তৎকালীন সমাজ, নারী-পুরুষের সম্পর্ক, বিধবা নারীর জীবন এবং মানুষের মনস্তাত্ত্বিক জটিলতাকে গভীরভাবে তুলে ধরেছেন। সময়ের পরিবর্তনের পরও উপন্যাসটির চরিত্র ও বিষয়বস্তু পাঠকের কাছে প্রাসঙ্গিক হয়ে আছে।
পাঠচক্রে অংশ নেওয়া বন্ধুসভার সদস্যরা উপন্যাসটির বিভিন্ন চরিত্র ও ঘটনাপ্রবাহ নিয়ে নিজেদের পাঠ ও অনুভূতি তুলে ধরেন। আলোচনার মাধ্যমে সাহিত্যের সঙ্গে শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে যুক্ত হওয়া এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাঠচক্রে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক তারেক হাসান, সহসভাপতি নাহিন জামান সিদ্দিকীসহ অন্যান্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা