আমরা যেন ভাষার বিকৃতি না করি

একুশের প্রথম প্রহরে ভৈরব পৌর শহরের শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

ভাষা আন্দোলন আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এ আন্দোলনের গুরুত্বপূর্ণ দিন ২১ ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালের শিক্ষার্থীরা ১৪৪ ধারা অমান্য করে বাংলা ভাষার দাবিতে রাজপথে নেমে আসেন। সেখানে পুলিশ গুলি চালালে বরকত, জব্বার, রফিক, সালামসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের স্মৃতিকে অমর করে রাখতে নির্মিত হয় শহীদ মিনার। এই রক্তস্নাত ত্যাগের ফলেই বাংলা ভাষা পায় আন্তর্জাতিক মর্যাদার স্বীকৃতি।

প্রতিবছর এই দিনে ভৈরব বন্ধুসভা ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এবারও ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভৈরব পৌর শহরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বন্ধুসভার বন্ধুরা।

সভাপতি জান্নাতুল মিশু বলেন, ‘বাংলা ভাষাকে পাওয়ার জন্য আমাদের বীরেরা প্রাণ দিয়েছেন। তাই তো আজ আমরা বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারছি। আমরা যেন ভাষার বিকৃতি না করি। এ ভাষার মর্যাদা ধরে রাখার দায়িত্ব আমাদেরই।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনাস খান, অর্থ সম্পাদক মাজহারুল ইফতি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রামিম আহমেদ, বন্ধু তুহিন আহমেদ প্রমুখ।

সাধারণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা