ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথের ‘মানসী’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘মানসী’ নিয়ে পাঠচক্র করে ময়মনসিংহ বন্ধুসভা। গত ২৭ মার্চ বিকেলে প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় বইটি নিয়ে আলোচনা করেন সহসাংগঠনিক সম্পাদক মো. উজ্জল ও যুগ্ম সাধারণ সম্পাদক তাওমান জাহান।
পাঠচক্র শেষে আসন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য দেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আরিয়ান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ফারদিন অভি, বইমেলা সম্পাদক প্রিয়রঞ্জল পাল, বন্ধু রাহিম প্রমুখ।
সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা