ভাষাশহীদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেছে খুলনা বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরির মাধ্যমে বন্ধুরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন।
বন্ধুরা বলেন, ‘৫২ আমাদের এনে দিয়েছে নিজেদের মাতৃভাষায় কথা বলার অধিকার। এ বছর একুশে ফেব্রুয়ারি, মাতৃভাষার জন্য আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। ভাষাশহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষাই আমাদের অস্তিত্ব, পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মাতৃভাষার চর্চা, শুদ্ধ ব্যবহার ও আগামী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরার মধ্য দিয়েই আমরা ভাষাশহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা