ভাষাশহীদদের প্রতি রাঙ্গুনিয়া বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাঙ্গুনিয়া বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বন্ধুরা এ শ্রদ্ধা জানান।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুরে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। বন্ধুরা ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার এবং প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বন্ধুসভার উপদেষ্টা ও লেখক আব্বাস হোসাইন বলেন, ‘ভাষার অধিকার আদায়ের জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের স্মৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’
বন্ধুসভার উপদেষ্টা ও সংগঠক জাহেদুর রহমান বলেন, ‘মায়ের ভাষায় কথা বলা আর মায়ের হাতের ছোঁয়া—দুই-ই সমান তৃপ্তির। ভাষার জন্য প্রাণ দেওয়া সেই বীরদের রক্তঋণ আমাদের আজীবনের পাথেয়।’
সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা