ইফতারের আনন্দ ভাগাভাগি

রাবি বন্ধুসভার উদ্যোগে ইফতার বিতরণছবি: বন্ধুসভা

সুবিধাবঞ্চিত শিশু, তাদের মা এবং আশপাশের মানুষদের নিয়ে ইফতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৫ মার্চ রাজশাহী আলোর পাঠশালার শ্রেণিকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে উপদেষ্টা সারিকা তাসনিম বলেন, ‘পবিত্র রমজান মাস সহমর্মিতা, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই ভাবনা থেকেই এই মানুষগুলোর সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করা।’

সাধারণ সম্পাদক বাঁধন রায় বলেন, ‘এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা তুহিনুজ্জামান, সভাপতি সুইটি রাণী, সহসভাপতি আররাফি সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, প্রচার সম্পাদক শামীম হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন, বইমেলা সম্পাদক ত্বা সীন জামান, সদস্য তানভীর রহমান, মেহেদী হাসান ও মাসুম বিল্লাহ।

সভাপতি, রাবি বন্ধুসভা