শুরু হচ্ছে উপস্থাপনা–বিষয়ক বিশেষ কর্মশালা
প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে উপস্থাপনা-বিষয়ক বিশেষ কর্মশালা। ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামে এই কর্মশালায় সংবাদ, অনুষ্ঠান, পডকাস্ট ও ভ্লগ বিষয়ে মোট চারটি সেশন নেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের বিভিন্ন গণমাধ্যমের দেশসেরা সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক এবং ভ্লগিং তারকারা।
প্রথমে অনলাইনে চার সপ্তাহে মোট চারটি সেশন নেওয়া হবে। অনলাইন সেশন শেষে বাছাই করা অংশগ্রণকারীদের নিয়ে ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
সংবাদ, অনুষ্ঠান, পডকাস্ট ও ভ্লগ উপস্থাপনায় বিশেষ দক্ষতা অর্জনের জন্য এই কর্মশালা হতে পারে আগ্রহীদের প্রত্যাশা পূরণের মাধ্যম। যাঁরা উপস্থাপনায় দক্ষতা গড়ে তুলতে চান কিংবা নিজের দক্ষতার সঠিক বিকাশ ঘটাতে চান, তাঁরা এই কর্মশালা থেকে সংবাদ পাঠ, অনুষ্ঠান উপস্থাপনা, পডকাস্ট ও ভ্লগিংয়ের বাস্তবমুখী কৌশল শিখতে পারবেন। পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর দিকনির্দেশনা পাবেন। বিশেষজ্ঞ, পেশাদার ও জনপ্রিয় সংবাদ, অনুষ্ঠান এবং পডকাস্ট উপস্থাপকদের কাছ থেকে সরাসরি শেখা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তো থাকছেই।
অনলাইন সেশন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার। কর্মশালায় অংশগ্রহণের জন্য এই লিংকে নিবন্ধন করুন। নিবন্ধন ফি ৩০০ টাকা। নিবন্ধনের শেষ সময় ১ সেপ্টেম্বর।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন বন্ধুসভার অফিশিয়াল নাম্বারে 01955552088