ঝালকাঠি বন্ধুসভার ইফতার

ঝালকাঠি বন্ধুসভার ইফতার ও দোয়া অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ জেলা প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সহমর্মিতার ঈদ ও মেহেদি উৎসব নিয়ে আলোচনা করেন অতিথি ও বন্ধুরা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাহাত মাঝি।

উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা হামিদা খানম, আল আমিন বাকলাই, সাকিনা আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান, আইনজীবী মুশফিকুর রহমান, সাংবাদিক অলোক সাহা, রেজাউল করিম, জহিরুল ইসলাম ও বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্ধুসভার বন্ধু মেহেদী হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি আমিনুল ইসলাম ও বিথি শর্মা বণিক, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, অর্থ সম্পাদক সোহান খান, প্রচার সম্পাদক শাহরিয়ার সিমান্ত, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারজিয়া মিম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আন্না ইসরাত, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শাহিন আলম, বইমেলা সম্পাদক জুথী আক্তার, ম্যাগাজিন সম্পাদক সৈয়দ হান্নান, কার্যনিবার্হী সদস্য উজ্জ্বল রহমান, শাহারিয়া পাপন, বন্ধু আবির হোসেন, এস এম পারভেজ, মুহিত খান, আমিনুল ইসলাম, হাবিবা হিরা, মেহেদী হাসান, রাফি, ইসরাত জাহান, সওদা মনি, মনিরা আক্তার, সুমন চন্দ্র, হাসানুর কবির, রাকিব, রুহুল আমীনসহ অন্য বন্ধুরা।