মাতৃভাষা দিবসে ঝিনাইদহ বন্ধুসভার কুইজ প্রতিযোগিতা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলন–বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রতিভাস স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আজমীর আহমেদ, দ্বিতীয় তাসকিয়া হাসান ও তৃতীয় হয়েছে রোকাইয়া রহমান।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঝিনাইদহ বন্ধুসভার সাবেক সভাপতি বিপাশা আহমেদ, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য কার্যনির্বাহী সদস্যরা।
সভাপতি, ঝিনাইদহ বন্ধুসভা