খাগড়াছড়ি বন্ধুসভার উদ্যোগে ইফতার ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়িতে ২৫টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি বন্ধুসভা।

১৭ ও ১৮ এপ্রিল খাগড়াছড়ি বন্ধুসভার বন্ধুরা জেলা শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারের ১০ জনকে এবং শহরের বাজার এলাকা, এপিবিএন এলাকা, মাস্টারপাড়া ও পানছড়ি কলাবাগান, হাসাননগর ও পোড়াবাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আরও ১৫টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বন্ধুসভার উপদেষ্টা প্রভাত তালুকদার, সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল খন্দকার, সহসভাপতি রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আবদুর রহমান, বন্ধু মো. মামুন প্রমুখ।