কবিতা আবৃত্তি, গান, নাচ পরিবেশনা, রম্য বিতর্কসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা। ১৪ এপ্রিল ইউনিভার্সিটির হলরুমে এ উৎসব অনুষ্ঠিত হয়।
শুরুতে নববর্ষের শুভেচ্ছা জানান ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার কো–অর্ডিনেটর এ বি এম এহসান উল্লাহ খান। এ সময় নববর্ষের ইতিহাস নিয়ে আলোচনা করেন তিনি। শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা রফিউশশান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষক মুনায়েম খান এবং সংগঠনের উপদেষ্টারা। আলোচনা শেষে বন্ধুদের মধ্যে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশনা এবং রম্য বিতর্ক করেন বন্ধুসভার বন্ধুরা। সাংস্কৃতিক পর্ব শেষে সবাই মিলে চড়ুইভাতির আয়োজনে মেতে ওঠেন। ছিল র্যাফল ড্র।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডালিয়া সৈকত ও অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।