কেশবপুর বন্ধুসভার উদ্যোগে ভাষাশহীদদের স্মরণ

কেশবপুর পাবলিক ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

যশোরের কেশবপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে কেশবপুর পাবলিক ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।

কেশবপুর বন্ধুসভার উদ্যোগে ভাষাশহীদদের স্মরণ।

পরে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর বন্ধুসভার সভাপতি জুলকারনাইনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রথম আলো প্রতিনিধি দিলীপ মোদক, বন্ধুসভার সাবেক সভাপতি হোসাইন আহমেদ। এ সময় বন্ধু মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রানা, জুবায়ের হোসেন, শরিফুল ইসলাম, সুদীপ্ত মোদক, মাহাথির মোহাম্মদ, রুহুল আমিন ও মাহি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘মহান ভাষা আন্দোলন আমাদের জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন শহীদদের আত্মদানের মাধ্যমেই এ দেশে স্বাধীনতার বীজ বপিত হয়। পরবর্তীতে স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে তৈরি হয় নতুন বাংলাদেশ।’