ডিআইইউ বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্রের ‘বিন্দুর ছেলে’

পাঠচক্র শেষে ডিআইইউ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘বিন্দুর ছেলে’ নিয়ে পাঠের আসর করে ডিআইইউ বন্ধুসভা। ২৫ অক্টোবর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যান্টিনে এটি অনুষ্ঠিত হয়।

বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিন্দুর ছেলে’ কালজয়ী একটি রচনা। উপন্যাসটিতে মানবিক সম্পর্ক, পারিবারিক বন্ধন এবং সামাজিক বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। যার সঙ্গে বর্তমান যুবসমাজের অনেকের জীবনের মিল পাওয়া যায়।

‘বিন্দুর ছেলে’ উপন্যাসটিতে প্রধান চরিত্র নরেন। তার মা বিন্দু, যিনি স্বভাবের দিক দিয়ে খুবই নম্র। অপর দিকে আছেন নরেনের বাবা, যিনি বিন্দু চরিত্রটির সম্পূর্ণ বিপরীত। স্বার্থপর, রগচটা ও অহংকারী ব্যক্তিত্বের নরেনের বাবার তার ছেলের প্রতি কোনো টান বা ভালোবাসা নেই। নরেনের জীবন বাবার অবহেলার কারণে কষ্টকর হয়ে ওঠে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন ডিআইইউ বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসান, প্রশিক্ষণ সম্পাদক রাজিয়া সুলতানা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ অন্য বন্ধুরা!

সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, ‘উপন্যাসটি পাঠকের মধ্যে গ্রহণযোগ্যতা পাওয়ার অন্যতম কারণ হলো, এখানে বাস্তব জীবনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেই সঙ্গে শরৎচন্দ্রের সহজ ও বোধগম্য শব্দের ব্যবহার ও প্রতিটি চরিত্রের জীবনযাত্রার ধারা পাঠকের মনে দাগ কেটে দিয়ে যায়।’

বন্ধু, ডিআইইউ বন্ধুসভা