মতিহার উদ্যানের সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে সুন্দর এক বিকেলে উপভোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। চারপাশের নীরবতা, সবুজ গাছপালার ছায়া এবং নির্মল বাতাস মুহূর্তেই সবার মনকে করে তোলে প্রফুল্ল ও সজীব।
আড্ডা, হাসি-আনন্দ আর প্রাণবন্ত সময় কাটানোর মধ্য দিয়ে ২৫ এপ্রিলের বিকেলটি হয়ে ওঠে আরও রঙিন। ব্যস্ত জীবনের একঘেয়েমি ভুলে সবাই ডুবে যান প্রকৃতির সান্নিধ্যে। এমন আয়োজনে সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয় এবং তৈরি হয় নতুন স্মৃতির এক সুন্দর ভান্ডার।
বন্ধুরা বলেন, ‘প্রকৃতির মধ্যে এভাবে কিছুটা সময় কাটানো সত্যিই এক ভিন্ন অনুভূতি। এমন আয়োজন আমাদের মনকে সতেজ করে এবং বন্ধুত্বকে আরও গভীর করে তোলে।’
উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রানী, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন ও অর্থ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
সভাপতি, রাবি বন্ধুসভা