শেরপুর বন্ধুসভার উদ্যোগে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

শেরপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: প্রথম আলো

ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ উপহার হিসেবে স্বল্প আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। ২৮ মার্চ দুপুরে শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় প্রথম আলোর এজেন্ট অফিসের সামনে এগুলো বিতরণ করা হয়।

ঈদ উপহার পেয়ে খুশি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী জোনাকির মা জহুরা বেগম বলেন, ‘আমরা খুবই গরিব। অন্যের বাড়িতে কাজ কইরা সংসার চালাই। টাকাপয়সার অভাবে মেয়েরে একটু ভালো খাবার দিবার পারি না। আপনারা যে চাল-সেমাই দিলেন, এগুলো দিয়া ঈদের দিন মেয়েরে একটু ভালো কইরা খাওয়ামু।’

এ সময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম, সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রজত সাহা, সহসভাপতি আশিক সাহা জয়, সহসাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।