প্রথমবারের মতো গ্রীষ্মকালীন ফল উৎসব করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ১২ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারাসহ নানা ধরনের দেশীয় ও সুস্বাদু ফলে সাজানো হয় পুরো আয়োজন। চারদিকে ছিল ফলের মিষ্টি সুবাস, প্রাণবন্ত আড্ডা আর সবার মুখে হাসির ঝলক।
ব্যস্ততার এই সময়ে এমন একটি আয়োজন যেন সবাইকে কিছুক্ষণের জন্য ফিরিয়ে নিয়েছিল শৈশবের সেই নির্ভেজাল আনন্দের দিনগুলোতে। একসঙ্গে বসে ফল খাওয়া, গল্প করা, হাসি-আনন্দ ভাগাভাগি করা—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে বিশেষ ও স্মরণীয়।
উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রশাসন বিভাগের প্রভাষক জাহিদ হাসান, এবং বন্ধুসভার উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মহিবুল ইসলাম। তাঁদের আন্তরিক উপস্থিতি ও উৎসাহ আয়োজনটিকে দিয়েছে ভিন্নমাত্রা।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা