নানা সাংস্কৃতিক পরিবেশনায় মোংলায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী

মোংলায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনাছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মোংলা বন্ধুসভা। ২৭ নভেম্বর সন্ধ্যায় মোংলার মিঠাখালী ইউনিয়নের টা‌টিবু‌নিয়ায় বন্ধুসভার বন্ধু ও প্রথম আলোর পাঠকদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন মোংলা বন্ধুসভার উপদেষ্টা জানে আলম বাবু। তি‌নি সবার উদ্দেশে প্রথম আলোর সুদীর্ঘ ২৮ বছরের পথচলা তুলে ধরেন এবং বন্ধুসভার কার্যক্রম সম্পর্কে অব‌হিত করেন।

গান পরিবেশনা
ছবি: বন্ধুসভা

সাংস্কৃতিক পর্বে সংগীত প‌রিবেশন করেন বন্ধুসভার সদস্য প্রসেন মন্ডল ও বৃ‌ষ্টি মন্ডল। ক‌বিতা আবৃত্তি ক‌রেন বন্ধু ইমাম হাসান। দেশাত্ববোধক গানে একক নৃত্য প‌রিবেশন করেন বন্ধু বৃ‌ষ্টি মন্ডল ও সাথী আক্তার।

সমাপনী বক্তব্য দেন বন্ধু আবুল কাশে‌ম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু ধীমান মন্ডল। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধু অনিক হোসেন, সোহেল খান, প্রসেন মন্ডল, মো. হা‌সিব, উৎপল হালদারসহ অনেকে।

বন্ধু, মোংলা বন্ধুসভা