রংপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

প্রথম আলো রংপুর অফিসে বন্ধুসভার সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করেছে রংপুর বন্ধুসভা। ১ আগস্ট বিকেলে নগরের মুন্সিপাড়ায় প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বন্ধুসভার চলমান সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামনে ‘শিখো–প্রথম আলো জিপিএ–৫’ কার্যক্রম ও একটি ভালো কাজের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বৈঠকে রংপুর বন্ধুসভার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমে সদস্যদের সক্রিয়ভাবে অংশ নেওয়া ও পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত দেন সবাই।

সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি সোহেলী চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দা ইফাত সামান্তসহ অন্য বন্ধুরা।