দরিদ্র নারীকে অর্থসহায়তা ও নিত্যপণ্য কিনে দিলেন বন্ধুরা

বরিশাল বন্ধুসভার একটি ভালো কাজ
ছবি: বন্ধুসভা

৬৫ বছর বয়সী ফুলসুরি বেগম। বরিশাল নগরীর কালু শাহ সড়কের এক জীর্ণ বাড়িতে একা বসবাস করেন। স্বামী নেই। একমাত্র ছেলে বিয়ে করে কুমিল্লাতে থাকেন, মায়ের খোঁজখবর নেন না। অসহায় এই বৃদ্ধ নারী ব্যবহৃত বোতল কুড়িয়ে বিক্রি করে কোনোরকমে জীবন অতিবাহিত করছেন। শরীরেও বেঁধেছে নানা অসুখ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না।

৩০ অক্টোবর অসহায় এই নারীকে চিকিৎসার জন্য নগদ অর্থসহায়তা ও এক মাসের জন্য নিত্যপণ্য কিনে দিয়েছেন বরিশাল বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এই উদ্যোগ।

বন্ধুদের সহায়তা পেয়ে খুবই খুশি হন ফুলসুরি বেগম। তিনি বলেন, এ সহযোগিতার কারণে তাঁর কিছুদিন ভালো যাবে। ভালো খেতে পারবেন, ঠিকমতো ওষুধ খেতে পারবেন। এ সময় তিনি প্রথম আলো ও বন্ধুসভার জন্য দোয়া করেন।

এদিন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম, বইমেলা সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক মুনমুন হাসান, জান্নাতুল মাওয়া, সৈয়দা ইসরাত জাহান, জুয়েল রানা ও মো. ইমরুল।

সাংগঠনিক সম্পাদক, বরিশাল বন্ধুসভা