কুষ্টিয়া বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে ‘বাঙালি মুসলমানের মন’

কুষ্টিয়া বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

বাঙালি বুদ্ধিজীবী, সাহিত্যিক ও চিন্তক আহমদ ছফার বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘বাঙালি মুসলমানের মন’ নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ২৫ আগস্ট রাতে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে মূল আলোচক ছিলেন লেখক ও গবেষক ইমাম মেহেদী। কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি জসিম উদ্দীনের সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন।

লেখক ও গবেষক ইমাম মেহেদী তাঁর আলোচনার মাধ্যমে বর্তমান পটভূমির সঙ্গে ‘বাঙালি মুসলমানের মন’ প্রবন্ধের সম্পর্ক স্থাপন করেন। তিনি বলেন, একজন লেখকের সার্থকতা এই যে, সত্তর–আশির দশকের লেখা প্রবন্ধ, যা আজকের সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলছে। আহমদ ছফা শুধু একজন লেখকই নন; বরং সমাজসংস্কারক ও চিন্তক।

পাঠচক্রে আরও যুক্ত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির, সহসাংগঠনিক সম্পাদক শুকুর হোসাইন, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাজ্জাদ হুসাইন, সদস্য আরিয়ান আসিফ ও সাবেক সভাপতি অনিক মামুন।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা