‘এটি আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা’

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব–২০২৬-এর রাজশাহী আঞ্চলিক পর্ব। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে প্রাঙ্গণজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে এ উৎসবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাএই অলিম্পিয়াডে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। একজন বন্ধু বলেন, ‘আমি দুইবার অলিম্পিয়াডে শিক্ষার্থী হিসেবে অংশ নিয়েছিলাম। আজ পরীক্ষাকক্ষে গার্ড ও খাতা সংগ্রহের দায়িত্ব পালন করেছি। এটি আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা।’

বন্ধুদের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রানী, সহসভাপতি আররাফি সিরাজী, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়েজীদ হায়দার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নাহিম হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রায়হান-আর-রাফি, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম, বইমেলা সম্পাদক ত্বা সীন জামান, সদস্য সোহানুর রহমান ও মাসুম বিল্লাহ।

সভাপতি, রাবি বন্ধুসভা