ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে বরিশাল বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৪ মার্চ প্রথম ধাপে ১০টি পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী ও তাদের শিশুদের জন্য নতুন রঙিন জামা উপহার দেওয়া হয়েছে।
প্রথম আলো বরিশাল অফিসে এগুলো বিতরণ করা হয়। রঙিন পোশাক পেয়ে বাচ্চাদের মুখে ফুটে ওঠে উজ্জ্বল হাসি। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। তিনি বলেন, বন্ধুসভার এই ভালো কাজগুলো সব সময় আলাদা প্রশান্তি দেয়। এই কাজের জন্য তিনি বরিশাল বন্ধুসভাকে ধন্যবাদ জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল বন্ধুসভার সভাপতি নাঈমা রহমান, সহসভাপতি নাইম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলিফ, বন্ধু মো. কাওসার, লাবিবাসহ অন্য বন্ধুরা।
বন্ধু, বরিশাল বন্ধুসভা