প্রথম আলোর যেকোনো আঞ্চলিক উৎসব বা বড় আয়োজনের প্রাণশক্তি হলো বন্ধুসভা। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বন্দরনগরী চট্টগ্রামে গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এক ঝলমলে সন্ধ্যা। হোটেল রেডিসন ব্লুর মেজবান হলরুমে ‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন-২০২৬’ আয়োজনটি ছিল আভিজাত্য আর তারুণ্যের এক অনন্য মেলবন্ধন।
সফলতার নেপথ্যে দীর্ঘ প্রস্তুতি
১৬ ফেব্রুয়ারির সেই ঝলমলে সন্ধ্যার সফলতার কারিগর ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ। আয়োজনটি এক দিনের হলেও এর পেছনের প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকেই। নিমন্ত্রণপত্র বিতরণ থেকে শুরু করে ভেন্যু সাজসজ্জা, খাবারের ব্যবস্থাপনা আর শিডিউল নির্ধারণ—সবখানেই ছিল বন্ধুদের সরব উপস্থিতি। দায়িত্ব পালনে বিন্দুমাত্র ত্রুটি ছিল না তাদের।
অনুষ্ঠানের দিন ব্যাকস্টেজ পরিচালনা থেকে শুরু করে কন্ট্রোল রুম, অতিথিদের আপ্যায়ন ও ভলান্টিয়ার টিমের সুশৃঙ্খল দায়িত্ব বণ্টন ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা সাতটায় যখন র্যাম্পের আলো জ্বলে ওঠে, তখন থেকে রাত ১০টা পর্যন্ত পুরো অনুষ্ঠানটি যেন ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলে। ফ্যাশন শোর পাশাপাশি গান ও নাচের প্রতিটি অনুষঙ্গ যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, সেদিকে ছিল বন্ধুসভার সদস্যদের তীক্ষ্ণ নজর।
পুরো আয়োজনের নেপথ্যে থেকে দিকনির্দেশনা দিয়েছেন এবং সমন্বয় করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। সহযোগী হিসেবে ছিলেন বন্ধুসভার বন্ধু ইব্রাহীম তানভীর, এ আর আছাদ, ইকবাল হোসেন, সাকিব জিশান, ফয়সাল হাওলাদার, মাসুদ রানা, আফিফ ইব্রাহীম, কাউসার, তোফাজ্জল হোসেন, প্রান্তিকা ভৌমিক, তিথি তালুকদার, বহ্নি শিখা, নাদিরা, প্রজ্ঞা, কামরানসহ একঝাঁক প্রাণবন্ত তরুণ।
যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা