জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সুনামগঞ্জ বন্ধুসভা। ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বন্ধুসভার সদস্যরা সমবেত হন শহীদ মিনার প্রাঙ্গণে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে ও শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁরা স্মরণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের।
সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এ সময় হয়ে ওঠে এক আবেগঘন মিলনমেলা। বন্ধুসভার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আইনজীবী খলিল রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রাজু আহমেদ, সভাপতি সৌরভ সরকার, সাধারণ সম্পাদক তাজকিরা হক, সাংবাদিক পংকজ কান্তি দে, সনাক সুনামগঞ্জের সহসভাপতি সুখেন্দু সেন, উপদেষ্টা ও সনাক সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানা, বন্ধুসভার সাবেক সভাপতি প্রদীপ কুমার পাল ও বন্ধুসভার বন্ধু শাহজাহান আলম সিদ্দিকী, দীপ্ত তালুকদার, দুর্জয় তালুকদার, রাহুল বৈষ্ণব, প্রান্ত সমাদ্দার, নাজমুস সালেহীন প্রমুখ। সবাই অঙ্গীকার করেন, ভাষার মর্যাদা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে তাঁরা সক্রিয় থাকবেন।
সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা