পবিত্র রমজানের আবহে বন্ধুত্ব, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করতে এক উষ্ণ মিলনমেলার আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা। বন্ধুসভার বন্ধু ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে ১১ মার্চ জেলা শহরের ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক ইফতার মাহফিল।
ইফতারের আগে রমজান মাসের তাৎপর্য ও এর মানবিক শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা রমজানের সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা বলেন, ‘রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজজীবনেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। তরুণদের উচিত এই চেতনা ধারণ করে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এগিয়ে আসা।’
এ সময় আরও বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সময় টিভির প্রতিনিধি মোমতাজ আহমেদ, বাংলাভিশন টিভির প্রতিনিধি আসাদুজ্জামান ও এটিএন বাংলার প্রতিনিধি এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা কবি স ম তুহিন, একাত্তর টিভির প্রতিনিধি বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের প্রতিনিধি বেলাল হোসাইন, যমুনা টিভির প্রতিনিধি আকরামুল ইসলাম, চ্যানেল আই প্রতিনিধি ফয়জুল ইসলাম বাবু, চ্যানেল নাইন প্রতিনিধি মাহমুদ হাসান, মানবজমিন প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা, সহসাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ, সাংস্কৃতিক সম্পাদক শিরিন আক্তার, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমতি জামিল, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক ইফতি জামিল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তানভীর আহমেদ, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন, হোসেন আলী, বন্ধু ইসমাইল হোসেন, মিমি প্রমুখ।
বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ্ বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও আমরা বন্ধুত্বের ইফতার আয়োজন করতে পেরে আনন্দিত। বন্ধুসভার বন্ধু ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে।’
সহসভাপতি রাহাতুল ইসলাম কথা বলেন ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি নিয়ে। তিনি বলেন, ‘এবার আমরা একটু ভিন্নভাবে পরিকল্পনা করেছি। পুরো কার্যক্রমটি তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে আরও বেশিসংখ্যক মানুষের কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া যায়।’ এ সময় তিনি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই মানবিক উদ্যোগে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।