সাংস্কৃতিক আয়োজনে নীলফামারীতে প্রথম আলোর জন্মদিন

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী বন্ধুসভার আয়োজনে রোববার নীফামারী প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ছবি প্রথম আলো

‘প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, এটি মানুষের কথা বলে, মানুষের অধিকার তুলে ধরে এবং দেশের বাস্তব চিত্র প্রকাশ করার একটি সাহসী সংবাদমাধ্যম।’

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন অতিথিরা। আজ রোববার সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী বন্ধুসভা।

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, টিআইবির সাবেক সভাপতি তাহমিনুল হক, ইউএসএসএর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, বন্ধুসভার উপদেষ্টা জুলফিকার আলী, প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক নুর আলম প্রমুখ।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী বন্ধুসভার আয়োজনে রোববার নীফামারী প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়
ছবি প্রথম আলো

বক্তারা বলেন, ‘প্রথম আলো সাধারণ মানুষের সুখ-দুঃখ, স্বপ্ন, প্রত্যাশা ও সংগ্রামের কথা বলে। দেশের সমস্যা, সম্ভাবনা ও সংকটকে তুলে ধরে। অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সত্যের পক্ষে কলম ধরে। কারণ, একটি সংবাদপত্রের দায়িত্ব শুধু খবর প্রকাশ করা নয়, বরং সমাজের অসংগতি তুলে ধরে মানুষকে সচেতন করা এবং ন্যায় ও সত্যের পক্ষে কথা বলা। আমরা বিশ্বাস করি, সত্যের কণ্ঠ কখনো থেমে থাকতে পারে না। তাই প্রথম আলো মানুষের কথা, দেশের কথা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি।’

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানু। বন্ধুসভার সদস্যদের পাশপাশি নীলফামারীর স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অগ্নিবিনা ললিত কলা একাডেমির সদস্যদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও নৃত্যে মুখর হয়ে ওঠে প্রেসক্লাব মিলনায়তন।

পরে অতিথিদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানু।