ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করল কক্সবাজার বন্ধুসভা
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষার অধিকার আদায়ের লড়াইয়ে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে কক্সবাজার বন্ধুসভা। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ২৫ মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।
রাত ১২টায় প্রথম আলোর কক্সবাজার আঞ্চলিক অফিসে সালাম, বরকত, রফিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় বন্ধুদের যাত্রা। নগ্ন পায়ে হেঁটে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে গিয়ে বন্ধুরা পুষ্পস্তবক অর্পণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি আবদুল নবী, সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মারগোব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক উগ্য মারমা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুবিনুর ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আল আমিন, বন্ধু মিনহাজুল ইসলাম, রাকিব ইসলাম, মোহাম্মদ জিহাদ, আসিফুর রহমান, এম আর সিফাত, আব্দুল মাজেদ, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে।
সাধারণ সম্পাদক, কক্সবাজার বন্ধুসভা