রংপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

রংপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক।

রংপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১৯ সেপ্টেম্বর রংপুরে অনুষ্ঠেয় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা নিয়ে বিশেষ আলোচনা হয়। অনুষ্ঠানের আগে ও অনুষ্ঠানের দিন স্বেচ্ছাসেবকেরা কে কোন দায়িত্ব পালন করবেন, কীভাবে কাজগুলো সমন্বয় করা হবে এবং অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের সহযোগিতা, অতিথিদের সহযোগিতাসহ বিভিন্ন কাজ কীভাবে সম্পন্ন করা হবে, সে বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরা।

রংপুর বন্ধুসভার সভাপতি সোহেলী শিমু বৈঠকে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন প্রথম আলোর আলোকচিত্রী মঈনুল ইসলাম। এ সময় প্রথম আলো রংপুর প্রতিনিধি আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বৈঠকে বন্ধুসভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বন্ধু, রংপুর বন্ধুসভা