ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুবরণ

নবীন বন্ধুদের বরণ করে নিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভাছবি: বন্ধুসভা

নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বন্ধুদের বরণ করে নিয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা। গত ৩১ জানুয়ারি ইউনিভার্সিটি মাঠে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যরা প্রথম আলো বন্ধুসভার লক্ষ্য, কার্যক্রম ও স্লোগানের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার চর্চায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুবরণ
ছবি: বন্ধুসভা

বন্ধুদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা অধ্যাপক সেলিম আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টাসহ ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি রাজা মান্নান তালুকদার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি শাহারিয়া নয়ন ও দপ্তর সম্পাদক আলিফ মিয়াসহ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা।

সভাপতি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা