সাদাত হোসাইন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর রচিত ‘মেঘেদের দিন’ উপন্যাস নিয়ে পাঠচক্র করে জামালপুর বন্ধুসভা। ১৩ মার্চ বিকেলে আশেক মাহমুদ কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
‘মেঘেদের দিন’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মারুফ ও তানিয়া। শহরের যান্ত্রিকতা ছেড়ে তারা গ্রাম্য পরিবেশে সময় কাটাতে মারুফের মামার বাড়িতে বেড়াতে যায়। গ্রামের সেই অকৃত্রিম পরিবেশে দুজন মিলে জ্যোৎস্না উপভোগ করে, বৃষ্টির স্পর্শ নেয়। প্রকৃতির সেই শান্ত রূপ তাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসে।
কিন্তু এই সুন্দর আবহের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। যে মামার বাড়িতে তারা পরম নিশ্চিন্তে আশ্রয় নিয়েছিল, সেই মামাই সম্পত্তির লোভে বা অন্য কোনো অন্ধকার উদ্দেশ্যে দুজনকে হত্যার পরিকল্পনা করে। ভাগ্যক্রমে তারা বেঁচে যায়।
পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়াসহ অন্যান্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা