আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ নিয়ে পাঠচক্র

ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২৮ জানুয়ারি বিকেলে সদর উপজেলার গাবখান ইউনিয়নের রূপসিয়া গ্রামের একটি শর্ষেখেতে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে মাসিক সভায় অংশ নেন বন্ধুরা।

সভাপতি শাকিল হাওলাদারের সভাপতিত্বে পাঠচক্র পরবর্তী মাসিক সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাহাত মাঝি। সভায় সংগঠনের আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাঠচক্র ও মাসিক সভা শেষে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দোলন আক্তার, সহসাংগঠনিক সম্পাদক তাহমিন আইরীন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মারজিয়া মিম, বইমেলা সম্পাদক যূথী আক্তার, কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন, বন্ধু ফারজানা, ইসরাত জাহান, শেখ মিলন, হাবিবা হিরা, মনিরা আক্তার, ফাহিমা আক্তার, ইলা আক্তার, রাকিবসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা