পরিযায়ী পাখি শিকার বন্ধে পাবনা বন্ধুসভার ক্যাম্পেইন

পাবনা বন্ধুসভার একটি ভালো কাজছবি: বন্ধুসভা

শীতের আগমনে পরিযায়ী পাখি রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে পাবনায় লিফলেট বিতরণ করেছে পাবনা বন্ধুসভা। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে ২৪ অক্টোবর সচেতনতামূলক এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে পরিযায়ী পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ১৯৭৪ সালের বন্য প্রাণী রক্ষা আইন ও ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের বিধানগুলো তুলে ধরা হয়। পাশাপাশি পাখি শিকার থেকে বিরত থাকতে এবং কেউ বন্য পশুপাখি শিকার করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

পাবনা বন্ধুসভার একটি ভালো কাজ।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা বন্ধুসভার সহসভাপতি সেজানুর রহমান, সভাপতি রাশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শাদ, অর্থ সম্পাদক সোহানুর রহমান, বন্ধু আশফাকুর রহমান, আরেফিন সরকার, সাব্বির আলীসহ অন্য বন্ধুরা।

সভাপতি, পাবনা বন্ধুসভা