বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করে কেরানীগঞ্জ বন্ধুসভা। ১ মে সন্ধ্যায় উপজেলার তারানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দীন আহমেদের বাসভবনে এটি অনুষ্ঠিত হয়।
আলোচনায় উঠে আসে, একটি নৌকাডুবির ঘটনাকে কেন্দ্র করে কীভাবে মানুষের জীবন হঠাৎ বদলে যেতে পারে। এ বাস্তবতাই উপন্যাসে গভীরভাবে ফুটে উঠেছে। দুর্ঘটনার পর রমেশ ভুলবশত কমলাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে এবং মানবিকতা ও দায়িত্ববোধের কারণে সত্য গোপন রাখে। এই গোপনীয়তা তার ব্যক্তিগত জীবন ও ভালোবাসার সম্পর্কে জটিলতা সৃষ্টি করে। পরবর্তীকালে সত্য প্রকাশিত হলে কমলা তার প্রকৃত স্বামীর কাছে ফিরে যায়। উপন্যাসটি মূলত ভালোবাসা, কর্তব্যবোধ, পরিচয়ের সংকট ও সামাজিক মূল্যবোধের দ্বন্দ্বকে গভীরভাবে তুলে ধরে।
পাঠচক্রে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল, বন্ধু সোহাগ হোসেন, সিপন আহমেদ, ফারিয়া মিম, সুমাইয়ান সিমি, নাহিদ হোসাইন, আসিফ হোসেন ও শাকিল আহমেদ।
সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ বন্ধুসভা