বন্ধুদের নিয়ে ইফতার আয়োজন করেছে মিরপুর বন্ধুসভা। ১০ মার্চ অনুষ্ঠিত এ ইফতারে বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টারা অংশগ্রহণ করেন। তাঁরা বন্ধুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত সভায় সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি আল-আমিন এবং শুভেচ্ছা বক্তব্য দেন প্রচার সম্পাদক শাহরিয়ার শাহাদাত। আরও বক্তব্য দেন বন্ধু তানিয়া হক ও সভাপতি সাজু আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক নাজমুল আলম, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সালেহ্ নূর সাহাফ, বন্ধু মনির হোসাইন, মাহি বিন মিজান, সানিম আহমেদসহ অন্যান্য সদস্যরা।
প্রচার সম্পাদক, মিরপুর বন্ধুসভা