জামালপুর বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘পোস্টমাস্টার’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ১ মে বিকেলে আশেক মাহমুদ কলেজের আমতলায় এটি অনুষ্ঠিত হয়।
মূল আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ গল্পের মানবিক সম্পর্ক এবং বিচ্ছেদের চিরন্তন সুর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গল্পের কেন্দ্রীয় চরিত্র রতন ও পোস্টমাস্টারের মধ্যকার সম্পর্কের মনস্তাত্ত্বিক দিকগুলো আলোচনায় উঠে আসে।
পাঠচক্র শেষে ছিল রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যনির্ভর বিশেষ কুইজ প্রতিযোগিতা। কুইজে বিজয়ী হয়েছেন কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী। এ ছাড়া সদস্যদের একাগ্রতা ও মনোযোগ পরীক্ষার জন্য আয়োজন করা হয় একটি স্মৃতিখেলা। বুদ্ধিবৃত্তিক এ খেলায় প্রথম স্থান অর্জন করেন সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, কার্যনির্বাহী সদস্য শামীম, ইশতিয়াক, হাসান মাহমুদ ও নুর আমিন।
সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা