ঝালকাঠিতে ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এটির আয়োজন করে ঝালকাঠি বন্ধুসভা।
মানববন্ধনে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী সাকিনা আলম, বন্ধুসভার সদস্য ফারজানা ইমাম, প্রসান্ত দাস হরি, উপদেষ্টা আল-আমিন বাকলাই, স্থানীয় প্রতিনিধি হাসান মাহমুদ ও সভাপতি শাকিল রনি। সভাপতিত্ব করেন সহসভাপতি বীথি শর্মা বনিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাহাত মাঝি।
বক্তারা বলেন, ‘দেশে ধারাবাহিকভাবে শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ তাঁরা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আইনজীবী সাকিনা আলম বলেন, ‘নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।’
সহসভাপতি, ঝালকাঠি বন্ধুসভা