ঠাকুরগাঁওয়ে বর্ণিল বৈশাখী উৎসব

লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর প্রাঙ্গণে ঠাকুরগাঁও বন্ধুসভার বৈশাখী উৎসবছবি: বন্ধুসভা

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে ঠাকুরগাঁও বন্ধুসভা আয়োজন করে এক বর্ণিল বৈশাখী উৎসব। ১৪ এপ্রিল ঠাকুরগাঁও আকচায় অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে এটি অনুষ্ঠিত হয়।

পুরোনো বছরের সব ক্লান্তি, দুঃখ ও গ্লানি ভুলে নতুন বছরকে নতুন আশা, উদ্দীপনা ও ভালোবাসা দিয়ে স্বাগত জানাতে এই আয়োজনে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে গ্রামীণ বাংলার আবহ ফুটিয়ে তোলা হয়। পরিবেশন করা হয় পান্তাভাত, ইলিশ ভাজা, আলুভর্তা, বেগুনভর্তা, মিষ্টিকুমড়াভর্তা, সিদলভর্তা, তিসিভর্তা, শুঁটকিভর্তা ও তিতারি শাক। খাবার শেষে পরিবেশন করা হয় মিষ্টি দই।

ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ ছাড়া দিনব্যাপী ছিল গল্প-আড্ডা, আনন্দঘন মুহূর্ত ও বন্ধুত্বের উষ্ণতা। যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আলিফ বলেন, আবহমান বাংলার নিজস্ব সংস্কৃতি পয়লা বৈশাখ। নতুন বছরকে বরণের এই পরিক্রমা দীর্ঘদিনের। কালের পরিক্রমায় উদ্‌যাপনের ধরন ভিন্ন হলেও নববর্ষের চেতনা একই।

ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধু মেহেরাব হোসেন বলেন, এ ধরনের আয়োজন বন্ধুসভার সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব, প্রচার সম্পাদক সিয়ামুর রশিদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মাহাফুজা ফারিহা, প্রশিক্ষণ সম্পাদক মারুফ হাসান, দপ্তর সম্পাদক রিফাত শাহরিয়ার, কার্যনির্বাহী সদস্য বিথী আক্তার, বন্ধু আল-নাফিস চৌধুরী, জাকারিয়া ইসলাম, সাব্বির হোসেন, স্বাধীন হোসেন, আল নাফিজ চৌধুরী, নুসরাত জাহান, তৌফিক তয়ন ও রুদ্র মহন্তসহ অনেকে।