স্কুলশিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিল খুলনা বন্ধুসভা

প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ উপহারছবি: বন্ধুসভা

স্কুলশিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, রাবার, পেনসিল, নোটবুক, ফাইলসহ নানা শিক্ষা উপকরণ উপহার দিয়েছে খুলনা বন্ধুসভা। ২৭ জুলাই প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।

উপহার দেওয়ায় বন্ধুসভাকে ধন্যবাদ জানান প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়। তিনি বলেন, ‘আমাদের স্কুলের অনেক শিক্ষার্থী আছে, যারা পরীক্ষার ফি দিতে পারে না। বন্ধুসভার শিক্ষা উপকরণ পেয়ে তাদের মধ্যে লেখাপড়ার উৎসাহ বাড়বে।’

স্কুলশিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিল খুলনা বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

এ বিষয়ে খুলনা বন্ধুসভার সহসভাপতি হাফিজুর রহমান বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা বরাবরই মানুষের মুখে হাসি ফোটানোর কাজে যুক্ত থাকে। সামনের দিনগুলোতে আমরা বৃহৎ পরিসরে শিক্ষা উপকরণ বিতরণ করব শিক্ষার্থীদের মধ্যে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফারজানা যুথি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, বন্ধু আবদুল্লাহ আল কাফি, সায়েদুল সরদার, সুদীপ্ত রায়সহ অনেকে।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা