আনিসুল হকের উপন্যাস ‘মা’ নিয়ে পাঠচক্রের আসর

ধামরাইয়ের শৈলান প্রবীণ নিবাসে ঢাকা মহানগর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

দেশপ্রেম, আত্মমর্যাদা আর সন্তানের জন্য এক মায়ের অসীম আত্মত্যাগ—এই তিন অনুভূতির মেলবন্ধনে রচিত আনিসুল হকের উপন্যাস ‘মা’। বইটি নিয়ে গত ১৩ মার্চ ধামরাইয়ের শৈলান প্রবীণ নিবাসে পাঠচক্রের আসর করে ঢাকা মহানগর বন্ধুসভা।

পাঠচক্রে বন্ধুরা কথাসাহিত্যিক আনিসুল হকের আলোচিত এই উপন্যাসে উঠে আসা মুক্তিযুদ্ধের সময়কার ত্যাগ, সংগ্রাম ও এক মায়ের অনন্য সাহসিকতা নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

বন্ধুরা বলেন, ‘মা’ শুধু একটি পরিবারের গল্প নয়; এটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এক জীবন্ত দলিল। শহীদ আজাদের মা সাফিয়া বেগমের দীর্ঘ প্রতীক্ষা, অটুট আত্মমর্যাদা ও সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এই উপন্যাসকে করেছে মর্মস্পর্শী এবং অনন্য।

আনিসুল হকের উপন্যাস ‘মা’।

ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট বলেন, ‘এ ধরনের পাঠচক্র নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সেই সময়কার মানুষের ত্যাগ সম্পর্কে গভীরভাবে জানতে সহায়তা করে। “মা” উপন্যাসটি পাঠের মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত হবে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান, ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি রাজা মান্নান তালুকদার ও মামুন হোসাইন, সাধারণ সম্পাদক অনিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেঘা খেতান, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাকিয়া লিমা, প্রশিক্ষণ সম্পাদক আকিফ বিন সাঈদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রবিউল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আফিয়া ইবনাত, কার্যনির্বাহী সদস্য মৌরি বিনতে আজাদসহ অনেকে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা