গাইবান্ধা বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

গাইবান্ধা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে গাইবান্ধা বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

গাইবান্ধা বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ২০ এপ্রিল বেলা ২টায় গাইবান্ধা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও গতিশীল করার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ। তিনি বন্ধুসভার সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। মোহাম্মদ আলী ফিরোজ বলেন, বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। তাই সমাজকল্যাণে ইতিবাচক কাজগুলো আরও ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে।

বৈঠক শেষে জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজের সঙ্গে গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান বলেন, ‘জাতীয় পরিচালনা পর্ষদের আগমন আমাদের জন্য অনুপ্রেরণার। তাদের দিকনির্দেশনায় গাইবান্ধা বন্ধুসভার কার্যক্রম আরও গতিশীল হবে।’

এ সময় গাইবান্ধা বন্ধুসভার সাধারণ সম্পাদক নিফাউল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তুবা রহমান, সাবেক সভাপতি জিসান মাহমুদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি গাইবান্ধা সরকারি কলেজের নতুন সদস্যরাও বৈঠকে অংশ নেন।