পাবনায় ১৫০ পরিবারকে দয়ালনগর বন্ধুসভার ইফতারসামগ্রী বিতরণ

দয়ালনগর বন্ধুসভার ইফতারসামগ্রী বিতরণছবি: বন্ধুসভা

পাবনার বেড়া উপজেলায় নিম্ন আয়ের ১৫০টি পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে দয়ালনগর বন্ধুসভা। ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় আমিনপুরের দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়।

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ বাতেন খান। কার্যক্রম পরিচালনা করেন দয়ালনগর বন্ধুসভার উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রামাণিক। উপস্থিত ছিলেন বন্ধুসভার আহ্বায়ক আকরাম হোসেন, সদস্যসচিব আনিছুর রহমান, সদস্য সাইদুর রহমান খান, আবদুর রাজ্জাক, রূপকুমারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দয়ালনগর বন্ধুসভার ইফতারসামগ্রী বিতরণ।

আয়োজকেরা জানান, সাধারণ মানুষের সঙ্গে রমজানের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ। বিতরণ করা প্যাকেজগুলোর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি, চিনিসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। সহযোগিতায় ছিল বিকে ফাউন্ডেশন এবং দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি।

বন্ধুসভার সদস্যরা বলেন, ‘আমাদের এই সামান্য প্রচেষ্টায় ১৫০টি পরিবারের মুখে হাসি ফুটলে সেটাই বড় সার্থকতা। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’