গাজীপুর বন্ধুসভার পাঠের আসরে ‘ক্রাচের কর্নেল’
মননশীল কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা ‘ক্রাচের কর্নেল’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ৬ সেপ্টেম্বর গাজীপুর বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতে সবার পরিচয় নেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা। বই নিয়ে আলোচনা করেন বন্ধু মো. এহসাম, আবিদা সুলতানা, তানভীর হাসান, সামিউল ইসলাম ও উম্মে কুলসুম ইস্তিলা।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরাফাত মন্ডল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বিজয় ইসলাম, অর্থ সম্পাদক আরিফ হোসেন ও বন্ধু নাজমুল হোসেনসহ অন্যরা।
পাঠচক্র শেষে কবিতা আবৃত্তি করে শোনান বন্ধু তানভীর হাসান ও মো. এহসাম।
সাংগঠনিক সম্পাদক, গাজীপুর বন্ধুসভা