৩০০ শিক্ষার্থীকে সবুজ উপহার দিল ড্যাফোডিল বন্ধুসভা

ড্যাফোডিল বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

দেশের পরিবেশ রক্ষার্থে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে গত ১১ জুন এই কর্মসূচি শুরু হয়, এবং শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর। এর আওতায় ১৮০০ গাছের চারা রোপণ ও বিতরণ করেন বন্ধুরা।

শেষ ধাপে ১৫ সেপ্টেম্বর আশুলিয়া থানার রুস্তমপুর প্রাথমিক বিদ্যালয় ও রুস্তমপুর উচ্চবিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর মধ্যে ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়।

ড্যাফোডিল বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুস্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার পারভীন। তিনি বলেন, ‘ড্যাফোডিল বন্ধুসভার এই উদ্যোগে আমরা আনন্দিত। আমরা চাই আপনারা আমাদের বাচ্চাদের সঙ্গে আরও এমন কর্মসূচি করে যান। যেকোনো সাহায্য প্রদানের জন্য আমরা প্রস্তুত।’ এ ছাড়া উপস্থিত ছিলেন রুস্তমপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা।

ড্যাফোডিল বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

বন্ধুরা জানান, এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বন্ধুদের অর্থায়নে ২০০টি আমগাছের চারা, ৫০টি ঔষধি গাছ ও ৫০টি ফুলগাছের চারা বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মুসাভভির সাকির, সাধারণ সম্পাদক অনিক ভূষণ সাহা, অর্থ সম্পাদক রিজভী আমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, বন্ধু জাহিন সাবা, প্রাতুল সাহাসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা