‘বন্ধুর বই’ লাইভে বই ও ভাবনার আলাপন

অনারের সৌজন্যে বইমেলা থেকে বন্ধুসভার ‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুমের তৃতীয় পর্বছবি: বন্ধুসভা

লেখক, গবেষক ও শিশুসাহিত্যিক রশীদ এনাম। তিনি পটিয়া বন্ধুসভার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বছর অমর একুশে বইমেলায় তাঁর নতুন কোনো বই প্রকাশ না পেলেও পুরোনো পাঁচটি বই আদিগন্ত প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। স্টল নং ১৪৯-১৫১। বইগুলো হলো ‘রেললাইনে পাথর ভূত’, ‘শিয়াল ও বনমোড়গের লড়াই’, ‘ছোটোদের মহানবি’, ‘ভূতের পেনসিলে আঁকা ছোট কাকুর গল্প’ ও ‘কালের সাক্ষী পটিয়া’।

বিশ্বখ্যাত মুঠোফোন ব্র্যান্ড অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের তৃতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশীদ এনাম। কথা বলেন তাঁর প্রকাশিত এই বইগুলো নিয়ে। পাশাপাশি আলোচনা করেন তাঁর রচিত টইটম্বুর প্রকাশনীর ‘চাটগাঁইয়া মেজ্জান’ ও বলাকা প্রকাশনীর ‘একাত্তরের শহীদ ছবুর’ বই নিয়েও। এই দুটি প্রকাশনী এবার বইমেলায় স্টল না দেওয়ায় বই দুটো মেলায় পাওয়া যাচ্ছে না। তবে অনলাইন প্লাটফর্ম রকমারি ডটকমে বইগুলো পাওয়া যাচ্ছে।

২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘বন্ধুর বই’ লাইভের এই পর্বে সঞ্চালক হিসেবে ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট। গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। একই দিনে শুরু হয়েছে অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুম।

বন্ধুসভার যে বন্ধুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে, তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান হচ্ছে। এ ছাড়া বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হবে।

বন্ধুদের লেখালেখি ও বই প্রকাশকে উৎসাহিত করার জন্যই বন্ধুসভার এ আয়োজন। তাই অনতিবিলম্বে সারা দেশের যে বন্ধুদের বই প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার তথ্য পাঠানোর পাশাপাশি বই নিয়ে সংবাদ বা পর্যালোচনা আহ্বান করা হচ্ছে।

সংবাদ বা পর্যালোচনা পাঠান: [email protected]

বইয়ের সব তথ্য দিয়ে লিংকে ক্লিক করে গুগল ফরমটিও পূরণ করুন।