ডোমপুত্রের কবিয়াল হয়ে ওঠার গল্প ‘কবি’

চট্টগ্রাম বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করে চট্টগ্রাম বন্ধুসভা। ২৫ মে প্রথম আলোর চট্টগ্রাম অফিসে এটি অনুষ্ঠিত হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু ডা. তূণীর চৌধুরী কুশল। তিনি কবি তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস নিয়ে আলোচনা করেন। শুরুতেই লেখকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এরপর মূল পটভূমি নিয়ে কথা বলেন। উপন্যাসে বর্ণিত কবিতা আবৃত্তি এবং উল্লেখিত গানগুলোও গেয়ে শোনান তিনি।

পাঠের আসরের সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুরাইয়া শান্তা।