সাভার বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
সাংগঠনিক বৈঠক করেছে সাভার বন্ধুসভা। ২৬ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বন্ধুসভার চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়।
উপস্থিত ছিলেন সাভার বন্ধুসভার উপদেষ্টা, সভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদকসহ অন্য সদস্যরা।
বৈঠক শেষে সাভার বন্ধুসভার বন্ধুরা জাবি বন্ধুসভার বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় এবং পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।