শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেনাপাওনা’ নিয়ে পাঠচক্র

বই পড়ার আসরে মনোযোগী সবাই
ছবি: বন্ধুসভা

‘দেনাপাওনা’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। ১৯৬২ সালে এটি প্রকাশিত হয়। তৎকালীন সময়ে সাধারণ প্রজাদের প্রতি জমিদারদের ব্যবহার, রাজনীতির ধর্মীয় প্রভাব ও একজন নারীর দৃঢ়তা ও কোমলতা—এই বিষয়গুলো লেখক বইটিতে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

সিলেট বন্ধুসভা পাঠচক্র
ছবি: বন্ধুসভা

৭ জুলাই প্রথম আলোর সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে উপন্যাসটি নিয়ে পাঠচক্র করেছে সিলেট বন্ধুসভা। বইটির প্রকাশকাল, মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন হৈমন্তী দাস। সারসংক্ষেপ নিয়ে কথা বলেন সমরজিৎ হালদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন অন্তর শ্যাম, তাসফিক, ফয়সল আহমেদ, সৌমেন দেব, মৌমিতা দাস, সমীর বৈষ্ণব, ঈশিকা, পারভেজ, সাদমান আহমেদ।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা