এই আয়োজনগুলো বইপড়ুয়াদের জন্য

পুরস্কার হাতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের একাংশছবি: ইমরান

ফেব্রুয়ারি ভাষার মাস। এই মাস একদিকে যেমন ভাষা আন্দোলনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, তেমনি এটি মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন।

২৮ ফেব্রুয়ারি অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথাগুলো বলেন ভৈরব বন্ধুসভার সাধারণ সম্পাদক আনাস খান। ৫ ফেব্রুয়ারি গ্রন্থাগার দিবস ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভৈরব বন্ধুসভা আয়োজন করেছিল অনলাইন কুইজ প্রতিযোগিতা। দুটি পর্বে অংশ নেন দেড় শতাধিক প্রতিযোগী। সেখান থেকে ৩৫ জনকে পুরস্কৃত করা হয় প্রথম আলো ভৈরব অফিসে। ভৈরবের বাইরে যাঁদের বাড়ি তাঁদের পুরস্কার কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে।

বিজয়ীরা হলেন মনজুর এলাহী, সৌগত বসাক, সাদিয়া আক্তার, নাজিয়া আক্তার, সিমি, পুষ্পিতা চৌধুরী, নিবিড় আহমেদ, আবিদ এহসান, নবদর্শী চাকমা, খুশি, খাইরুন্নেছা, মেহেরুন্নেছা, রিফাত খান, আফিয়া, মোহাম্মদ জোবায়ের, আদিব রহমান, রুবাইয়াৎ শফিক, তামান্না আক্তার, মোস্তাফিজুর আরাফাত, লামিম কাজী, জান্নাতুল ফেরদৌস, আশরাফুল হক, সানাউল্লাহ, সাবিহা ইসলাম, নাজমুল হক, সানিয়া আক্তার, লুৎফা আহমেদ, স্মৃতি আক্তার, জান্নাত আক্তার, মাইশা মাহমুদ, রোকেয়া, শৈশব রায়, ইলমা জাহান, সামান্তা সুলতানা ও সামিয়া খানম।

বই পুরস্কার পেয়ে ব্লু বার্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিয়া খানম উচ্ছ্বসিত হয়ে বলে, ‘বই পড়তে আমার খুব ভালো লাগে। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বই পেয়ে আনন্দ দ্বিগুণ হলো।’

ভৈরব বন্ধুসভার বন্ধুদের সঙ্গে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের একাংশ
ছবি: ইমরান

ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু বলেন, ‘ভৈরব বন্ধুসভা বিভিন্ন ধরনের জ্ঞাননির্ভর আয়োজন করে থাকে। অনলাইন কুইজ তার একটি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে পূর্ণতা দিয়েছে। ভবিষ্যতে সরাসরি স্কুল পর্যায়ে জ্ঞাননির্ভর আয়োজন আমরা করব।’

শিক্ষার্থীদের উদ্দেশে সাবেক সভাপতি প্রিয়াংকা বলেন, ‘এই আয়োজনগুলো বইপড়ুয়াদের জন্য। পাঠচক্র, বিতর্ক, সাধারণ জ্ঞান, কুইজ প্রতিযোগিতা, সাময়িকী প্রকাশ ভৈরব বন্ধুসভার নিয়মিত আয়োজন। আশা করি একদিন তোমরা আমাদের পাঠের আসরে সারথি হবে।’

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, ভৈরব বন্ধুসভা