শুরু হচ্ছে ‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুম

‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুম

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী এ মেলা চলবে। একই দিন থেকে শুরু হবে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বইমেলা থেকে সরাসরি ফেসবুক লাইভ ‘বন্ধুর বই’-এর তৃতীয় মৌসুম।

বন্ধুসভার যে বন্ধুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে—তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান হবে। এ ছাড়া বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হবে।

বন্ধুদের লেখালেখি ও বই প্রকাশকে উৎসাহিত করার জন্যই বন্ধুসভার এ আয়োজন। তাই অনতিবিলম্বে সারা দেশের যে বন্ধুদের বই প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার তথ্য পাঠানোর পাশাপাশি, বই নিয়ে সংবাদ বা পর্যালোচনা আহ্বান করা হচ্ছে।

সংবাদ বা পর্যালোচনা পাঠান: [email protected]

বইয়ের সব তথ্য দিয়ে লিঙ্কে ক্লিক করে গুগল ফরমটিও পূরণ করুন।