জামালপুর বন্ধুসভার পাঠচক্রে বিভূতিভূষণের ‘বাক্স–বদল’

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় গল্প ‘বাক্স–বদল’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা।  ২৪ এপ্রিল বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের আমতলায় এটি অনুষ্ঠিত হয়।

পাঠ আলোচনায় বন্ধুরা বলেন, ‘বাক্স–বদল’ কেবল একটি নিছক হাস্যরসাত্মক বা আকস্মিক ঘটনার গল্প নয়, বরং এর পরতে পরতে মিশে আছে মানবচরিত্রের বিচিত্র রূপ। ট্রেনের কামরায় ভুলবশত বাক্স বদল হয়ে যাওয়ার মধ্য দিয়ে দুই অচেনা জীবনের সমান্তরাল ধারা যেভাবে একবিন্দুতে মিলেছে, তা বিভূতিভূষণ অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে ফুটিয়ে তুলেছেন।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নতুন বন্ধু ইশতিয়াক বলেন, ‘বিভূতিভূষণের লেখা সব সময়ই টানে। কিন্তু সবার সঙ্গে বসে এভাবে বই নিয়ে আলোচনা করাটা আমার জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। বই পড়ার আনন্দ যে ভাগ করে নিলে আরও বেড়ে যায়, আজ এখানে না এলে তা বুঝতে পারতাম না।’

পাঠচক্র শেষে কুইজের আয়োজন করা হয়। কুইজের বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকর্ম। কুইজে প্রথম হন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, কার্যনির্বাহী সদস্য শামীম ও বন্ধু নাছির।

সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা